বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনার লবনচরা মোক্তার হোসেন রোড়ের পাশে ড্রেনের উপর ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে
logo

খুলনার লবনচরা মোক্তার হোসেন রোড়ের পাশে ড্রেনের উপর ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে

খুলনা নগরীর লবনচরা মোক্তার হোসেন রোড়ের দুই ধারে ড্রেনের উপর ফুটপথ বন্ধ করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন কতিপয় ভাসমান সাধারণ ব্যবসায়ীরা। সংবাদটি স্যোশাল মিডিয়ায় বেশ কয়েকবার প্রকাশ করা হয়েছে তাতে কোন সুফল পাওয়া যায়নি। 

উক্ত বাজারের কতিপয় মুদি দোকান ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে দোকানের সামনে সিটি কর্পোরেশনের ড্রোন রয়েছে। মুদি দোকানের সামনে ড্রোনের উপরের জায়গা ভাড়া দিয়ে কাঁচা তরকারি ও মাছের দোকান বসানো হয়। সেই কারণে সড়কে প্রতি নিহত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

শনিবার ১৮ অক্টোবর সকাল ১১ টা ৩০ মিনিটে বাজারটি ঘুরে সড়কের দুই ধারে ব্যবসা করার অনেকটা চিত্র দেখা যায়।
বহুদিন ধরে খানজাহান আলী রুপসা ব্রীজের পশ্চিম পাড়ে বাইপাস সড়কের বেহাল অবস্থা থাকার কারণে মোক্তার হোসেন সড়ক দিয়ে বর্তমানে ছোট-বড় গাড়ি ও সাধারণ মানুষের চলাচল করতে হচ্ছে সড়কটি দিয়ে। 

কাঁচামাল মাছ তরকারি কতিপয় ব্যবসায়ীরা সড়কের দুই ধারে দখল করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা যায়। 

মুক্তার হোসেন রোড বাজারে বেশ কয়েকটি কাঁচাপাকা ও মাছ তরকারি বিক্রির জন্য অনেক খালি জায়গায় ব্যবসার জন্য উপযুক্ত স্থান থাকা সত্ত্বেও তারা সড়কের দুই ধারে ফুটপাতে বসে দোকানদারি করছেন। খুলনা কে এমপি আওতাধীন লবনচরা থানা পুলিশের অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ পথচারীরা ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন