বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন
সারাবাংলা খুলনার হোগলাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও চার জন আহত হয়েছে
logo

খুলনার হোগলাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও চার জন আহত হয়েছে

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ সোমবার ৩০ জুন সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী টিটু (২৬) চালক কবির (৪৭) হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়। 

দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু, চালক কবির, হাসিব, নগেন্দ্রনাথ সরকার ও জুয়েল বাবুকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে একটি ট্রাক ধাক্কা দিলে ২ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন