খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার ০৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোছাঃ রিপা বেগম (৩৫), স্বামী– আসাদুল ইসলামকে ইয়াবা ১২৩ পিস, গাঁজা ৫০০ গ্রাম, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
খুলনার দিঘলিয়া নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ নারী ব্যবসায়ী আটক
খুলনার দিঘলিয়া নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ নারী ব্যবসায়ী আটক
খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার ০৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোছাঃ রিপা বেগম (৩৫), স্বামী– আসাদুল
ইসলামকে ইয়াবা ১২৩ পিস, গাঁজা ৫০০ গ্রাম, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের
নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত