খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬), পিতা-আব্দুল হাই মোড়ল, গ্রাম+পোস্ট-গোবিন্দপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
তিনি গত-০৮ নভেম্বর বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করায় তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে আনার জন্য পরামর্শ প্রদান করেন।
সাথে সাথে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনাতে নিয়ে চিকিৎসা প্রদানকালীন জানা যায়, তার ব্রেইন স্ট্রোকজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
তিনি উক্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১০ নভেম্বর রাত ১৯.২৬ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোক জনিত কারণে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগনের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ০২/০২/১৯৮৬ খ্রি. সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ০৯ মাস ০৮ দিন।
তিনি ২০১১ সালের ০১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ১৪ বছর ০৪ মাস ১৩ দিন চাকরি জীবনে যশোর, মাগুরা ও খুলনা জেলায় কর্মরত থেকে তার উপর অর্পিত সকল সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি গত ২৯/০৮/২০২৪খ্রি. হতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে দাকোপ থানা, খুলনায় কর্মরত ছিলেন।
মরহুম সিরাজুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার দাকোপ থানার অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
খুলনার দাকোপ থানার অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬), পিতা-আব্দুল হাই মোড়ল, গ্রাম+পোস্ট-গোবিন্দপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। তিনি গত-০৮ নভেম্বর বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করায় তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে আনার জন্য পরামর্শ প্রদান করেন। সাথে সাথে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনাতে নিয়ে চিকিৎসা প্রদানকালীন জানা যায়, তার ব্রেইন স্ট্রোকজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি উক্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১০
নভেম্বর রাত ১৯.২৬ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোক জনিত কারণে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগনের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ০২/০২/১৯৮৬ খ্রি. সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ০৯ মাস ০৮ দিন। তিনি ২০১১ সালের ০১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ১৪ বছর ০৪ মাস ১৩ দিন চাকরি জীবনে যশোর, মাগুরা ও খুলনা জেলায় কর্মরত থেকে
তার উপর অর্পিত সকল সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি গত ২৯/০৮/২০২৪খ্রি. হতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে দাকোপ থানা, খুলনায় কর্মরত ছিলেন।মরহুম সিরাজুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত