বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনার বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়নে বিএনপিতে বাড়ছে দলীয় আভ্যন্তরীণ কোন্দল
logo

খুলনার বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়নে বিএনপিতে বাড়ছে দলীয় আভ্যন্তরীণ কোন্দল

খুলনার বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত ১নং জলমা ইউনিয়ন বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ আসাবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি অহিদুল ইসলাম বাদল হাওলাদার কে খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, বাপ্পি জমাদ্দার, সাদ্দাম হোসেন, রাকিব শিকদার ও আজমিরসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা হত্যার উদ্দেশ্যে হিংসাত্মক আক্রমণ করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার ৩১ জুলাই, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে সন্ত্রাসীদের দ্বারা আহত ১ নং জলমা ইউনিয়নে ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ অহিদুল ইসলাম বাদল হাওলাদার এর ছোট ভাই মোঃ আব্দুল্লাহ হাওলাদার লোমহর্ষক সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের ঘটনার বিষয়টি তুলে ধরে ।
সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়:  গত ২৯ শে জুলাই ৬ টা ২০ মিনিটে   অহিদুল ইসলাম বাদল হাওলাদার ব্যবসার কাজের উদ্দেশ্যে দারোগার ভিটা রোডে বের হয়ে যাওয়ার পথে ১ নং জলমা  ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ আসাদুর রহমান হাওলাদার শান্তিনগরে অফিসের সামনে দাঁড়াতে বলার কথা বলে ইশারা দেয়। 

তারপর আসাবুরের ছোট ভাই বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন ও তার সহযোগী সন্ত্রাসী বাপ্পি জমাদার, সাদ্দাম হোসেন, রাকিব শিকদার ও মোহাম্মদ আজমির সহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। 

গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান মোঃ আবদুল্লাহ হাওলাদার। 

সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল্লাহ হাওলাদার খুলনা জেলা বিএনপি, খুলনা জেলা যুবদল ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির কাছে আকুল আবেদন জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বিএনপি নেতা মোহাম্মদ আসাবুর রহমান হাওলাদার ও তার সহযোগীদের  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন