বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনার আড়ংঘাটা জাতীয়তাবাদী দল বিএনপি অফিসে গুলি ও বোমা হামলা, শিক্ষক নিহত
logo

খুলনার আড়ংঘাটা জাতীয়তাবাদী দল বিএনপি অফিসে গুলি ও বোমা হামলা, শিক্ষক নিহত

খুলনার আড়ংঘাটা থানাধীন বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় গুলি লেগে এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ আরও দুজন।

রোববার ০২ নভেম্বর রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ সময় গুলি লেগে গুরুতর আহত হন শিক্ষক এমদাদুল হক ও মামুন শেখ। পরে দলীয় নেতাকর্মীরা তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পথে এমদাদুলের মৃত্যু হয়। তিনি ওই বিএনপি অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গিয়েছিলেন বলে জানা যায়। মামুন শেখের অবস্থা আশঙ্কাজনক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন