বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনার আদালতে কুষ্টিয়ার আলোচিত বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
logo

খুলনার আদালতে কুষ্টিয়ার আলোচিত বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ সদর আসনের পদ-প্রার্থী ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা আবেদন গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার ১৯ জানুয়ারি খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

খুলনার মূখ্য মহানগর হাকিম এর সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতী আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। 

এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

খুঁজুন