খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো) আজ বুধবার ০২ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দু’টি পুত্র সন্তান এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বয়রাস্থ বাস ভবনে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। আছরবাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা সিটি কর্পোরেশন সাবেক সংরক্ষিত কাউন্সিলর বেবী ইন্তেকাল করেছেন
খুলনা সিটি কর্পোরেশন সাবেক সংরক্ষিত কাউন্সিলর বেবী ইন্তেকাল করেছেন
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো) আজ বুধবার ০২ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দু’টি পুত্র সন্তান এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।মৃত্যুর পর তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বয়রাস্থ বাস ভবনে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। আছরবাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত