খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার ০৯ নভেম্বর দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বিএফইউজের সহকারী মহাসচিব,এমইউজে খুলনার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা মানে গণতন্ত্রের উপর আঘাত।”
সমাবেশ শেষে সাংবাদিকরা শান্তিপূর্ণ মিছিল বের করে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার ০৯ নভেম্বর দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বিএফইউজের সহকারী মহাসচিব,এমইউজে খুলনার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন
মনির উপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি
জানান।এ সময় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা মানে গণতন্ত্রের উপর আঘাত।”সমাবেশ শেষে সাংবাদিকরা শান্তিপূর্ণ মিছিল বের করে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত