বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা নগরীতে চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে জড়িত ছেলে ও তার স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ
logo

খুলনা নগরীতে চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে জড়িত ছেলে ও তার স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ

খুলনা নগরীতে গত ২ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকায় মামলার বাদী কর্মস্থল হতে ডিউটি শেষে বাসায় ফিরে দেখেন বাসার রুম তালাবদ্ধ। তালা খুলে দেখেন তার স্বামী লিটন খান রুমের ফ্লোরে শুয়ে আছে এবং তার গলায় রক্তাক্ত অবস্থায় ওড়না পেঁচানো। 

রুমের ভিতরে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভিকটিম লিটন খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদী জানান তার স্বামীকে রিক্সা কিনে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঋণ নেন। 

বাদীর ছেলে লিমন ও তার স্ত্রী উত্তোলকৃত টাকা তাদের না জানিয়ে গত ১৫/২০ দিন পূর্বে বাসা হতে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। পরবর্তীতে কয়েকদিন পূর্বে বাদীর ছেলে ও তার স্ত্রী বাসায় ফিরে আসে। ভিকটিম লিটনের কাছে ১৫,০০০ টাকা আছে বলে জানতে পেরে উক্ত টাকা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। 

ভিকটিম লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ২ অক্টোবর ভিকটিমের স্ত্রী বাড়িতে না থাকায় লিটন বাসায় একাই ছিলেন। এ সুযোগে ছেলে লিমন ও তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। প্রথমে তাঁরা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তারা পালিয়ে যান। তৎপ্রেক্ষিতে সোনাডাঙ্গা থানার মামলা নং-৩, তারিখ-৩ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। 

হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ ১৫:০০ ঘটিকায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকায় পল্লবী থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। 

অভিযানে হত্যাকান্ডে জড়িত আসামী ১) আবু বক্কর সিদ্দিক লিমন (১৯), পিতা-মৃত: লিটন খান, সাং-বসুপাড়া বাশতলা, ২৫ বানিয়াখামার ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) মোছাঃ চাঁদনী আক্তার (২০), স্বামী-আবু বক্কর সিদ্দিক লিমন, সাং-বসুপাড়া বাঁশতলা, ২৫ বানিয়াখামার ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। এই নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে প্রেস ব্রিফিং করেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়। এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির; সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব খোন্দকার হোসেন আহম্মদ:  সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন