বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা নগরীতে চাঞ্চল্যকর হত্যককান্ডের সঙ্গে জড়িতর অভিযোগে ছেলে ও তার স্ত্রী ঢাকায় গ্রেফতার
logo

খুলনা নগরীতে চাঞ্চল্যকর হত্যককান্ডের সঙ্গে জড়িতর অভিযোগে ছেলে ও তার স্ত্রী ঢাকায় গ্রেফতার

খুলনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ০৩ অক্টোবর দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় তাদের, পরে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ০২ অক্টোবর রাতে বাসায় একা ছিলেন লিটন খান। সুযোগ পেয়ে তার ছেলে লিমন ও স্ত্রী চাঁদনী মিলে প্রথমে গলায় ফাঁস দেয়, পরে মৃত্যু নিশ্চিত করতে বটি দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, লিটন খান নয় মাস ধরে সুফিয়া কুটিরের এস এম আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বাবা-ছেলের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। মাছ বিক্রির টাকার বিষয়টি শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। 

নিহতের শ্যালক কামরুল ইসলাম বলেন, সামান্য টাকার জন্য সন্তান বাবাকে খুন করবে এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পলাতক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে শুক্রবার দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের খুলনায় এনে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, গ্রেপ্তারকৃত দম্পতিকে থানায় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন