বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা নগরীর রুপসা ব্রীজের বাইপাস সড়কের পাশে ময়লা আবর্জনার দুর্গন্ধ চলাচলের অনুপযোগী
logo

খুলনা নগরীর রুপসা ব্রীজের বাইপাস সড়কের পাশে ময়লা আবর্জনার দুর্গন্ধ চলাচলের অনুপযোগী

খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের লবনচরা মোক্তার হোসেন রোডের মুখে খানজাহান আলী সেতুর নীচে স্থাপিত ময়লা ফেলার ডাস্টবিনটি এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

প্রতিদিন এই ডাস্টবিনে জমে থাকা আবর্জনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে। রাতদিন ওই স্থানে কুকুরের ঝাঁক ময়লা ঘেঁটে খাবারের সন্ধান করে, ফলে পচা আবর্জনা চারপাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষণ হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ডাস্টবিন থেকে বের হওয়া দুর্গন্ধে নাক-মুখ বন্ধ করে পথ চলতে হয়। আশপাশের দোকানপাট, বাড়িঘর ও স্কুলগামী শিশুদের চলাচলেও সমস্যা হচ্ছে। ভয় ও আতঙ্কে এলাকার ছোট ছোট ছেলে-মেয়েরা এবং বৃদ্ধরা অনেক সময় ওই পথ ব্যবহার করতে পারেন না। শুধু তাই নয়, গত এক সপ্তাহে পাঁচজন পথচারীকে কুকুর কামড়ানোর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সিটি কর্পোরেশনকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, “এই ডাস্টবিনটি নিরাপদ দূরত্বে সরিয়ে না নিলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়বে।”

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন, অবিলম্বে এই ডাস্টবিনটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক এবং কুকুর নিধন বা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন