বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা নগরীর অভিজাত হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
logo

খুলনা নগরীর অভিজাত হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা একটি অভিজাত হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ০৪ জুলাই বিকালে লাশটি উদ্ধার করেন পুলিশ। 

জানাগেছে খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা ২০৮ নং রুমে শান্তা ইসলাম (৪২) গতকাল বৃহস্পতিবার বিকাল ০৫ টায় ওঠেন। শান্তার পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম। 

সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। শান্তা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেয়। আজ সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিস এর জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় নাই। 

পরবর্তীতে বেলা ০৪টায় আবারো রুমের সামনে যেয়ে নক করলে সে কোন সাড়া না দেয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয়। 
থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উক্ত কক্ষের দরজার সিটকেনি ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখে। মরাদেহ খুলনা সদর থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন