খুলনায় পুনরায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে। আজ রোববার ৩০ নভেম্বর রাত ৯ টার দিকে নগরীর জিন্নাহপাড়া হাজী মালেক ডিগ্রি কলেজ সংলগ্ন তাহের দর্জি মোড়ে এ ঘটনা ঘটে।
চা দোকানে বসে থাকা অবস্থায় মোঃ সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাম হাতে লাগে, এতে তিনি আহত হন।
আহত সম্রাট কাজী শিপইয়ার্ড এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে খুলনার শিপইয়ার্ড এলাকায় বসবাস করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সম্রাট কাজী আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে পুলিশের টিম মাঠে নেমেছে।
এর আগে একই দিনে সাড়ে ৯ ঘণ্টা আগে খুলনা নগরীতে আরেকটি গুলির ঘটনায় দুইজন নিহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, এমন ধারাবাহিক গুলির ঘটনায় খুলনায় নিরাপত্তাহীনতা বাড়ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত মোঃ সম্রাট কাজীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনা তদন্তে লবণচরা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সম্মিলিত অভিযান চলছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা নগরীর লবনচরায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত
খুলনা নগরীর লবনচরায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত
খুলনায় পুনরায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে। আজ রোববার ৩০ নভেম্বর রাত ৯ টার দিকে নগরীর জিন্নাহপাড়া হাজী মালেক ডিগ্রি কলেজ সংলগ্ন তাহের দর্জি মোড়ে এ ঘটনা ঘটে। চা দোকানে বসে থাকা অবস্থায় মোঃ সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাম হাতে লাগে, এতে তিনি আহত হন।আহত সম্রাট কাজী শিপইয়ার্ড এলাকার
একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে খুলনার শিপইয়ার্ড এলাকায় বসবাস করছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সম্রাট কাজী আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে পুলিশের টিম মাঠে নেমেছে।এর আগে একই দিনে সাড়ে ৯ ঘণ্টা
আগে খুলনা নগরীতে আরেকটি গুলির ঘটনায় দুইজন নিহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, এমন ধারাবাহিক গুলির ঘটনায় খুলনায় নিরাপত্তাহীনতা বাড়ছে।পুলিশ সূত্রে জানা গেছে, আহত মোঃ সম্রাট কাজীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।ঘটনা তদন্তে লবণচরা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সম্মিলিত অভিযান চলছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত