বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা নগরীর লবণচরার সবুজ পল্লীতে স্ত্রীকে জবাই করে হত্যা. স্বামী কে পুলিশ আটক করেছে
logo

খুলনা নগরীর লবণচরার সবুজ পল্লীতে স্ত্রীকে জবাই করে হত্যা. স্বামী কে পুলিশ আটক করেছে

খুলনা নগরীর লবণচরা থানার দরগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া সবুজপল্লীর ৪ নং কাশেম সড়ক এর মাথায় সংলগ্ন এলাকায় স্বামী নাজমুল হাসান (৫০) তার স্ত্রী ডলি বেগম (৪৫) কে ফল কাটা ছুরি দিয়ে আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে। 

ঘাতক স্বামী নাজমুল হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর ল্যায়ন্স স্কুলের সামনে থেকে ধরে আনে।  

এলাকাবাসী তার স্বামীকে বেঁধে রেখেছেন। আব্দুর রাজ্জাক এর পুত্র নাজমুল হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। ঘাতক নাজমুল হাসানের একজন পুত্র ফাহিম ২৫ এবং একটি কন্যা সাদিয়া ২২  রয়েছে। মৃত ডলি বেগম পাইকগাছা শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজ এর কন্যা।

এলাকাবাসী জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘরেই চিল্লাপাল্লা শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগম কে বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘাতক স্বামী নাজমুল হাসান পিছনের বেড়া দিয়ে পালিয়ে যান। অন্যান্য ভাড়াটিয়ারা তাৎক্ষণিক ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্যা সাদিয়া জানান, প্রায় তার বাবা মায়ের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়া বিপদের জেরে তার মাকে নিশংসভাবে হত্যা করেছেন তার বাবা।

লবণচরা থানার অফিসার্স ইনচার্জ জানান, সকালে মুঠো ফোনের মাধ্যমে এই এলাকাবাসী জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী নাজমুল হাসানকে গ্রেফতার করি ও যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করি। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন