খুলনার লবণচরা থানার দক্ষিণ টুটপাড়ার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তথ্য মতে, গত বুধবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ টুটপাড়ার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল মোঃ আজহারুল ইসলামের ছেলে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত করতে আমরা শুরু থেকেই টানা অভিযান চালাচ্ছি।
গ্রেপ্তার তরিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আশা করছি, এ গ্রেপ্তার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে। তিনি আরও বলেন, ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে আমাদের বিশেষ টিম কাজ করছে।
জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন সম্ভব হবে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাতে খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় নিজ বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই শিশু মুসতাকিম ৮ ও ফাতিহা ৭ এবং তাদের নানি শাহীতুন নেসাকে ৫৫ দুর্বৃত্তরা ইট দিয়ে আঘাত করে হত্যা করে।
জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সে সময় স্বজনরা অভিযোগ করেছিলেন। ঘটনার পরদিন দুই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লবণচরা থানায় হত্যা মামলা করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা নগরীর লবনচরার মোল্লাপাড়ায় আলোচিত ট্রিপল মার্ডারে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে
খুলনা নগরীর লবনচরার মোল্লাপাড়ায় আলোচিত ট্রিপল মার্ডারে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে
খুলনার লবণচরা থানার দক্ষিণ টুটপাড়ার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তথ্য মতে, গত বুধবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ টুটপাড়ার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল মোঃ আজহারুল ইসলামের ছেলে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত করতে আমরা শুরু থেকেই টানা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তার তরিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আশা করছি, এ গ্রেপ্তার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে। তিনি আরও বলেন, ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে আমাদের বিশেষ টিম কাজ করছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন সম্ভব হবে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাতে খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় নিজ বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই শিশু মুসতাকিম ৮ ও ফাতিহা ৭ এবং তাদের নানি শাহীতুন নেসাকে ৫৫ দুর্বৃত্তরা ইট দিয়ে আঘাত করে হত্যা করে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সে সময় স্বজনরা অভিযোগ করেছিলেন। ঘটনার পরদিন দুই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লবণচরা থানায় হত্যা মামলা করেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত