বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা নগরীর খানজাহান আলী এলাকায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
logo

খুলনা নগরীর খানজাহান আলী এলাকায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ২৫ অক্টোবর দুপুরে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে।

এ সময় পিবিআই খুলনার ৫ সদস্যের একটি টিম ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. তুহিনুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন