বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা নগরীর বড় মির্জাপুর রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে
logo

খুলনা নগরীর বড় মির্জাপুর রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে

খুলনা নগরীর বড় মির্জাপুর রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। 

খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার ২৪ জুলাই দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মহানগরীর বড় মির্জাপুর এলাকার পাঁচতলা বিল্ডিং এর তিন তলায় আব্দুর রহমানের মালিকানাধীন রহমান ছাতা কোম্পানির কারখানায় আগুন লাগে।স্থানীয়রা জানান, আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো পাঁচটি ইউনিট আসে। পরে রাত সাড়ে তিনটার দিকে আরো একটি ইউনিট যোগ হয়।

তখন বৃষ্টি হচ্ছিল, তারপরও আগুণের লেলিহান ছড়িয়ে পড়ে। রাত পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুনে দুটো বিল্ডিং পুড়ে গেছে। প্রথম পাঁচ তলা বিল্ডিংটির তিন তলা ও চার তলা পুড়ে গেছে। 

পাশে দ্বিতীয় আর একটি পাঁচতলা বিল্ডিং এর তিন, চার ও পাঁচতলা পুড়ে গেছে। এখানে রহমান ছাতা কোম্পানির গুদাম ও কারখানা ছিলো। 

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন