খুলনা মহানগরীর মডার্ন টাওয়ার মৌলভীপাড়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক উন্নয়ন কল্পে গতকাল শুক্রবার ২২ সন্ধ্যা আগস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে প্রয়োজন ঐক্য ও সহযোগিতা। কেএমপি জনগণের সাথে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানান।অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি যত্নবান হন। পরীক্ষায় ফলাফল খারাপ হলে বকাঝকা বা মারধর করবেন না। বরং তাকে পরবর্তী পরীক্ষায় ভালো করার উৎসাহ দিন। ভুল শুধরাতে তার সাথে একান্তে কথা বলবেন।
হারিয়ে যাওয়া চাবি চোরের হাতে পড়তে পারে। তাই বাসা-বাড়ি, অফিস বা আলমারির চাবি হারিয়ে গেলে দ্রুত নতুন তালা লাগান। বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি টিভি ক্যামেরা অপরাধীর মনে ভীতি সঞ্চার করে।
পাশাপাশি অপরাধী শনাক্ত করতেও সাহায্য করে। জনগণ ও পুলিশ একসাথে কাজ করলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত খুলনা গড়ে তোলা সম্ভব।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌলভীপাড়া সামাজিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা মৌলভীপাড়ায় সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার সার্বিক উন্নয়ন কল্পে মতবিনিময়
খুলনা মৌলভীপাড়ায় সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার সার্বিক উন্নয়ন কল্পে মতবিনিময়
খুলনা মহানগরীর মডার্ন টাওয়ার মৌলভীপাড়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক উন্নয়ন কল্পে গতকাল শুক্রবার ২২ সন্ধ্যা আগস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে প্রয়োজন ঐক্য ও সহযোগিতা। কেএমপি জনগণের সাথে অংশীদারিত্বে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং
ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানান।অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি যত্নবান হন। পরীক্ষায় ফলাফল খারাপ হলে বকাঝকা বা মারধর করবেন না। বরং তাকে পরবর্তী পরীক্ষায় ভালো করার উৎসাহ দিন। ভুল শুধরাতে তার সাথে একান্তে কথা বলবেন।হারিয়ে যাওয়া চাবি চোরের হাতে পড়তে পারে। তাই বাসা-বাড়ি, অফিস বা
আলমারির চাবি হারিয়ে গেলে দ্রুত নতুন তালা লাগান। বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি টিভি ক্যামেরা অপরাধীর মনে ভীতি সঞ্চার করে। পাশাপাশি অপরাধী শনাক্ত করতেও সাহায্য করে। জনগণ ও পুলিশ একসাথে কাজ করলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত খুলনা গড়ে তোলা সম্ভব।উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌলভীপাড়া সামাজিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত