বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বসুপাড়ায় ছেলের হাতে বাবা খুন
logo

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বসুপাড়ায় ছেলের হাতে বাবা খুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে। 

গতকাল বৃহস্পতিবার ০২ অক্টোবর রাত সাড়ে ১০ টায় হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লিটন খান মাছ বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, চারদিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। ঘটনা পর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নিহত লিটন সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার রাতে স্ত্রী নিজের  কর্মস্থলে গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, হত্যাকাণ্ডের সাথে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন