বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে ১টা ওয়াকিটকি একজোড়া হ্যান্ডকাফসহ দুই জন গ্রেফতার
logo

খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে ১টা ওয়াকিটকি একজোড়া হ্যান্ডকাফসহ দুই জন গ্রেফতার

খুলনায় এক টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি একজোড়া হ্যান্ডকাফসহ ২ জনকে আটক করা হয়েছে।

ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল বুধবার ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন গগন বাবু রোডস্থ বাসা নং-২২/২ দুইতলা বিল্ডিংয়ের নিচতলায় সিড়ির পূর্ব পাশে ০১ নং আসামীর ভাড়াকৃত বাসার শয়নকক্ষ হতে মোঃ শাহেদ হোসেন (৩৩) পিতা-মোঃ ইকবাল হোসেন।

মাতা-হোসনে আরা বেগম, সাং-তাসলিমা আহম্মেদ ছবির ভাড়াটিয়া, বাসা নং-২২/২, গগন বাবু রোড, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ও মোঃ জনি চৌধুরী (৪১), পিতা-মৃত তৈয়ব আলী, মাতা-মৃত বকুল বেগম, সাং-টুলুর বাড়ির ভাড়াটিয়া, ওয়্যারলেস ক্রস রোড, ০১ নং নেভী গেট, থানা-খালিশপুর, মহানগর খুলনাদের'কে এক টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি একজোড়া হ্যান্ডকাফসহ গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত ব্যক্তিরা  উক্ত ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করিয়া দীর্ঘদিন যাবৎ পুলিশ সদস্য পরিচয় দিয়া খুলনা শহর ও আশপাশের এলাকার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীসহ অন্যান্য অপরাধীধের নিকট হইতে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা আদায় করিয়া আসিতেছে। 

তাদের বিরুদ্ধে সদর থানার মামলা নং-৩৬ তারিখ-৩০/০৭/২০২৫, ধারা- ১৭০/১৭১  পেনাল কোড আইনে মামলা দায়ের করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন