খুলনায় নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব-এর ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনকে স্বাগত জানান। এই প্ল্যাটফর্মটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যাক্ত করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খবর প্রতিদিন খুলনা ব্যুরো প্রধান গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান। সহ-সভাপতি পদে রয়েছেন বরুণ কান্তি মণ্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. শাহনেওয়াজ, মো. কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো. আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস এবং খবর প্রতিদিন খুলনা প্রতিনিধি মীর ফারুক হোসেন।
এদিকে খবর প্রতিদিন-এর সম্পাদকীয় বিভাগের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে সম্পাদকীয় বিভাগ জানায়, “খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি সময়োপযোগী ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনটি পেশাগত উৎকর্ষ সাধন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
একই সঙ্গে, নতুন কমিটিতে খবর প্রতিদিন-এর দুইজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করায় সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সম্পাদকীয় বিভাগের পক্ষ থেকে এ আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই প্রেসক্লাব খুলনার সাংবাদিক সমাজে নতুন গতি সঞ্চার করবে এবং একটি দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
খুলনা মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - খবর প্রতিদিন-এর সম্পাদকীয় বিভাগের অভিনন্দন
খুলনা মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - খবর প্রতিদিন-এর সম্পাদকীয় বিভাগের অভিনন্দন
খুলনায় নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব-এর ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনকে স্বাগত জানান। এই প্ল্যাটফর্মটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যাক্ত করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি
হিসেবে দায়িত্ব পালন করবেন খবর প্রতিদিন খুলনা ব্যুরো প্রধান গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান। সহ-সভাপতি পদে রয়েছেন বরুণ কান্তি মণ্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. শাহনেওয়াজ, মো. কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো. আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস এবং খবর প্রতিদিন খুলনা প্রতিনিধি মীর ফারুক হোসেন। এদিকে খবর প্রতিদিন-এর সম্পাদকীয় বিভাগের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে সম্পাদকীয় বিভাগ জানায়, “খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি সময়োপযোগী ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনটি পেশাগত
উৎকর্ষ সাধন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” একই সঙ্গে, নতুন কমিটিতে খবর প্রতিদিন-এর দুইজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করায় সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সম্পাদকীয় বিভাগের পক্ষ থেকে এ আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশা ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই প্রেসক্লাব খুলনার সাংবাদিক সমাজে নতুন গতি সঞ্চার করবে এবং একটি দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত