বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত
logo

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকাল ০৪ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে “কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬”অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রীতি ম্যাচে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল বনাম নড়াইল জেলা নারী কাবাডি দল অংশগ্রহণ করে।

কমিশনার কাপ নারী কাবাডি প্রীতি ম্যাচ-২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি নারী দল নড়াইল জেলা নারী কাবাডি দলকে ৩২–২৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বিজয় নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা বিভাগের মান্যবর  কমিশনার (অতিরিক্ত সচিব)  জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক। 

সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

 প্রতিযোগিতামূলক এই প্রীতি ম্যাচটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন