বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা লবনচরার প্রধান সড়কের সংস্কারে দীর্ঘসূত্রতা: এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন
logo

খুলনা লবনচরার প্রধান সড়কের সংস্কারে দীর্ঘসূত্রতা: এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন

 খুলনা নগরীর লবনচরার প্রধান সড়কটি রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ বছর ধরে সড়ক সংস্কার কাজ ঝুলে থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। 

এই দীর্ঘসূত্রতার প্রতিবাদে আজ বুধবার ৩০ জুলাই সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে কেডিএ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন।

শিপইয়ার্ড জিন্নাহ পাড়া মোড় থেকে শুরু হয়ে লবণচরা বান্দা বাজার পর্যন্ত বিস্তৃত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তুহিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রহমান মিরাজ, সদর থানা বিএনপির সদস্য মো. শহিদ খানসহ ৩১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুব ও শ্রমিক নেতারা এবং শতাধিক স্থানীয় বাসিন্দা।

মানববন্ধনে বক্তাদের বক্তব্য: বক্তারা অভিযোগ করেন, মাহবুব ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেডিএ প্রশাসনের দীর্ঘমেয়াদি অবহেলার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। রাস্তাটি খুলনা শহরের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়রা পত্রপত্রিকায় লেখালেখি ও সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেও সুফল পাচ্ছেন না। বরং উন্নয়নের নামে চলছে শুধুই তালবাহানা। এই অবস্থায় দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আগামী রবিবার কেডিএ ও ডিসি অফিস ঘেরাও করার ঘোষণা দেন আন্দোলনকারীরা মানববন্ধনের মাধ্যমে।

খুঁজুন