খুলনা নগরীর অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের বেহালদশা থেকে মুক্তি এবং নির্মাণ কাজ শেষ করে হাজার হাজার জনগণের দুর্ভোগ থেকে বাঁচাতে এবার অত্যন্ত কঠোর হলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা শফিকুল আলম তুহিন।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং মাহবুব ব্রাদার্স এর মধ্যে রশি টানাটানি অবিলম্বে বন্ধ না হলে আগামী রবিবার থেকে এ অঞ্চলের জনগণকে সাথে নিয়ে কে ডি এ ভবন ঘেরাও করা হবে। এতেও যদি সুরহা না হয় তাহলে রুপসা ব্রিজের টোল প্লাজা বন্ধ করে দেয়া সহ এ অঞ্চল অবরুদ্ধ করা হবে। এমনকি হরতালের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা।
হাজার হাজার ওয়ার্ড বাসি তার এই ঘোষণা কে সাধুবাদ জানান। শফিকুল আলম তুহিন আজ বুধবার ৩০ জুলাই সকাল ১১টায় নগরীর ৩০ নং ওয়ার্ডে মানববন্ধন কর্মসূচিতে এসব ঘোষণা দেন।
এ সময় ৩০ বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘ দিন যাবত এ অঞ্চলের সাধারণ মানুষ এই সড়ক নিয়ে কঠিন যন্ত্রণা ভোগ করছে। নানা, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে এই সড়কটির কাজ শেষ করতে পারছে না। ফলে এ অঞ্চলের মানুষ এর দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।
-খবরপ্রতিদিন/ সি.ব