বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা লবনচরা এলাকার মনিরুল ইসলাম বিবাহ করে দুই প্রতারকের কাছে প্রতারণার শিকার
logo

খুলনা লবনচরা এলাকার মনিরুল ইসলাম বিবাহ করে দুই প্রতারকের কাছে প্রতারণার শিকার

খুলনা নগরীর লবনচরা বান্দা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের সাতে ১৪ নং টুটপাড়া তালতলা হাসপাতাল ক্রস রোড এলাকার বাসিন্দা মোঃ ওমর আলী শেখের মেয়ে শারমিন খাতুনের সাথে গত ১২-১২-২০২৩ তারিখ ঘটকের মাধ্যমে দেখা-শোনা করে বিবাহ হয়। 

পর মুহূর্তে গত ১৫-১২-২৩ তারিখে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে স্বামী মোঃ মনিরুল ইসলাম বাড়িতে স্ত্রী শারমিন খাতুন আর আসতে চায় না। তিন থেকে চার দিন সংসার করে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালংকার গহনা ও অন্যান্য দামি ও জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং ঘটকের মাধ্যমে বলে দিয়েছেন আমি আর মোঃ মনিরুল ইসলামের সংসার করবো না। মনিরুল ইসলাম নিরুপায় হয়ে গত ১৭-১১-২৪ তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এর আমলী লবণচড়া আদালতে খুলনায়  একটি মামলা দায়ের করেন। যার সা/ আর- ১৮৮/২৪  ধারা দঃ বিধি ৩৮০/ ৪২০/ ১০৯ / ৫৬ ধারা। 

১ নং শারমিন খাতুন. ২ নং মোঃ ওমর আলী শেখে. ৩ নং খাদিজা বেগম. ৪ নং মোঃ মোজাম্মেল হোসেন কে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার উল্লেখ করেছেন.  আসামিরা সুচতুর ঠকবাজ প্রতারক চোর প্রকৃতির ব্যক্তিবর্গ হইতেছে। ১ নং আসামী বাদীর স্ত্রী. ২ নং আসামী বাদীর শশুর. ৩ নং আসামী বাদীর শ্বাশুড়ি ও ৪ নং আসামী বাদীর শ্যালক হইতেছে। 

মোঃ মনিরুল ইসলাম এর সাথে শারমিনের ২.৫০.০০০ টাকা দেনমোহর ধার্য্যে রেজিঃ কাবিন মূলক বাদীর বিবাহিত স্ত্রী  বিবাহর সময় আসামিগণ কুমারী দেখিয়ে বিবাহ দেয়।  পরে স্বামী বিবাহর পর মোঃ মনিরুল ইসলাম জানতে পারেন এর আগে অন্যথায় বিবাহ আছে শারমিন খাতুনের বিবাহ গোপন রেখে আসামিরা প্রতারণা করিয়াছে বাদীকে না জানিয়ে বিবাহ দিয়েছে। উক্ত প্রতারণার পর স্বামী মোহাম্মদ মনিরুল ইসলাম স্ত্রী শারমিন খাতুনকে শশুর বাড়িতে আনতে গেলে অপমানিত হয়ে বারবার ফিরে আসেন স্বামী মোঃ মনিরুল ইসলাম বিবাহ গোলোযোগের ঘটনাটি উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তির কাছেও বিচার দিলেও তারা কোন বিচার মানেন না। 

নিরুপায় হয়ে চার জনকে আসামি করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী (লবণচড়া) আদালত খুলনায় মামলা দায়ের করেছে। মোঃ মনিরুল ইসলাম বলেন:  শারমিন খাতুনের বাবা আমার স্ত্রীকে আমার কাছে পুনরায় পাঠাবে বলে অনেক তালবাহানা করেন। পর মুহূর্তে আমার শ্বশুর মোঃ ওমর আলী শেখ আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মিথ্যা মামলা দায়ের করেন। 
এখনো পর্যন্ত তারা থেমে নেই আমার স্ত্রী চিহ্নিত সন্ত্রাসীদের লিলিয়ে দেয় আমাকে পৃথিবী থেকে শরীর দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এ ঘটনা নিয়ে আমি ও আমার পরিবার পরিজন কে নিয়ে আতঙ্ক বিরাজ করছি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন