বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনা কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার সহিত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

খুলনা কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার সহিত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় আজ বুধবার ১৭ ডিসেম্বর দুপুর ০২ টা ৩০ মিনিটে খুলনাস্থ সম্মানিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা খুলনা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা বিষয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন। 

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য সাধারণ মানুষের কাছে যথাযথ ও স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনাদের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশের কাজকে আরও সুসংগঠিত, গতিশীল এবং জনবান্ধব করতে সহায়ক হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 এ ক্ষেত্রে গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ।

পিপিএম-সেবা: ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান: ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন