খুলনা জেলা কারাগারের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক সম্রাট সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ১৮ অক্টোবর বিকালে কারাগারের অভ্যন্তরে এই হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
কারাগার সূত্র জানায়. বিকাল আনুমানিক পৌঁনে ০৫ টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাবু গ্রুপের সাথে প্রতিপক্ষ অপর দুই মাদক শিমুল ও কালা লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের সামনে গেলেও তারা ভেতরে প্রবেশ করেনি।
খুলনা জেলা কারাগারের সুপার মোঃ নাসির উদ্দিন জানান. বিকাল পৌঁনে ৫টার দিকে বাবু ও লাবলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই মারামারি চলে।
পরে কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় পরিস্থিতি কারা কর্তপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা জেলা কারাগারের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে
খুলনা জেলা কারাগারের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে
খুলনা জেলা কারাগারের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক সম্রাট সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার ১৮ অক্টোবর বিকালে কারাগারের অভ্যন্তরে এই হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।কারাগার সূত্র জানায়. বিকাল আনুমানিক পৌঁনে ০৫ টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাবু গ্রুপের সাথে প্রতিপক্ষ অপর দুই মাদক শিমুল ও কালা
লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের সামনে গেলেও তারা ভেতরে প্রবেশ করেনি।খুলনা জেলা কারাগারের সুপার মোঃ নাসির উদ্দিন জানান. বিকাল পৌঁনে ৫টার দিকে
বাবু ও লাবলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। আধাঘণ্টার বেশি সময় ধরে এই মারামারি চলে। পরে কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় পরিস্থিতি কারা কর্তপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত