বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনা বটিয়াঘাটা উপজেলার দশগেট নামক স্থানে বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার
logo

খুলনা বটিয়াঘাটা উপজেলার দশগেট নামক স্থানে বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার

খুলনার লবনচরা থানার আওতাধীন বটিয়াঘাটা উপজেলার ০১ নং জলমা ইউনিয়নের দশগেট নামক স্থানে বস্তাবন্দি একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৬ আগস্ট  দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লবনচরা থানার পুলিশ কর্মকর্তারা এবং নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে নদীর পাড়ে ভাসতে দেখা যায় বস্তাবন্দি একটি মরদেহ। তারপর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছে। এটি একজন পুরুষের লাশ।

ময়না তদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন