বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনা বিশ্ববিদ্যালয়েতে শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের চার শিক্ষার্থী
logo

খুলনা বিশ্ববিদ্যালয়েতে শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের চার শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘ম্যাথমেটিকস্ অ্যালামনাই এসোসিয়েশন’ এর উদ্যোগে শহিদ মীর মুগ্ধ বৃত্তি প্রদান ও স্মরণ সভা আজ ২৫ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এসময় তিনি বলেন, শহিদ মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বব্যাপী এক অনন্য নাম। তিনি ছিলেন এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তাঁর মননে ও চিন্তায় সদা জাগরূক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়। 

জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ, ১৮ জুলাইকে ‘শহিদ মীর মুগ্ধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি, স্মৃতি কর্নার ও পানি কর্নার স্থাপনসহ একাধিক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে স্মৃতিফলক নির্মাণসহ আরও কিছু পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে মহান উদ্যোগে আজ এই বৃত্তি চালু করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মুগ্ধ-এর স্মৃতি আরও গভীরে প্রোথিত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শহিদ মীর মুগ্ধ’র মতো তরুণরা জীবনের বিনিময়ে আমাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছে। তারা দেশের জন্য গর্ব। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর মমত্ববোধ ছিল গভীর, যা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে তোলে। আজকের এই বৃত্তি তাঁর প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিফলন এবং স্মৃতিকে অম্লান রাখার প্রয়াস।

গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, শহিদ মীর মুগ্ধ’র বড়ভাই মেরিন ইঞ্জিনিয়ার মীর মাহমুদুর রহমান দীপ্ত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সী শহীদ আনিস (সুমন)। 
স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন ’১৯ ব্যাচের মোঃ জাকিরুল ইসলাম ও ’২১ ব্যাচের কাশেম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আনিচুর রহমান পলাশ ও নুসরাত ইয়াসমিন কনা। 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ গণিত ডিসিপ্লিনের মেধাবী ৪ শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ৪র্থ বর্ষ ২য় টার্মের মোঃ আনিচুর রহমান পলাশ, ৩য় বর্ষ ২য় টার্মের নূর আলম, ৩য় বর্ষ ১ম টার্মের মোঃ আব্দুল আলীম ও ১ম বর্ষ ২য় টার্মের আহসান হাবীব। 
এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন