বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প
logo

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ডোনাল্ড ট্রাম্প

২০১৮ সালের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ ঘটনার কিছুই জানতেন না।

হোয়াইট হাউজে সফররত যুবরাজের পাশে বসে ট্রাম্প বলেন, আপনি যার কথা বলছেন, সেই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন। ঘটনাটি ঘটেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এ সম্পর্কে কিছুই জানতেন না। খবর: রয়টার্স

প্রিন্স মোহাম্মদ বলেন, খাশোগির মৃত্যুর কথা শুনে তার কাছে বিষয়টি বেদনাদায়ক ছিল।

তিনি দাবি করেন, আমরা সঠিক তদন্তের সব ধাপ অনুসরণ করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি যেন এমন ঘটনা আর কখনও না ঘটে। এটি বেদনাদায়ক এবং ভয়াবহ একটি ভুল।

যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাকে লক্ষ্য করে ট্রাম্প বলেন প্রশ্নটি ছিল আমাদের অতিথিকে বিব্রত করার চেষ্টা। একই সঙ্গে তিনি যুবরাজের মানবাধিকার রেকর্ডের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ কাজ করছেন—তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন