বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা খাসির মাংস বলে কুকুর বা শিয়ালের মাংস বিক্রির ঘটনা উদ্বেগজনক ভাবে বাড়ছে
logo

খাসির মাংস বলে কুকুর বা শিয়ালের মাংস বিক্রির ঘটনা উদ্বেগজনক ভাবে বাড়ছে

হেলাল শেখঃ- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খাসির মাংস বলে কুকুর বা শিয়ালের মাংস বিক্রির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নজরদারির অভাব স্পষ্ট করছে।

সাম্প্রতিক কিছু ঘটনা: ১। নরসিংদী: খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ নামের দুই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

২। খুলনা: খালিশপুর এলাকায় পরিত্যক্ত ভবনে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রি করছিল একটি চক্র। পুলিশ ৪ জনকে আটক করে, যাদের মধ্যে একজন বিরিয়ানি বিক্রেতাও ছিলো। 

৩। আশুলিয়া, সাভার: "আল্লাহর দান-৫" নামক একটি বিরিয়ানির দোকানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

৪। কুমিল্লা: মুরাদনগরে ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রি করছিলেন কয়েকজন ব্যক্তি। বন বিভাগ এ ঘটনায় মামলা দায়ের করেছে।

৫। নোয়াখালী: সুবর্ণচরে শিয়ালের মাংস বিক্রির অপরাধে একজনকে ৩,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ৬। কয়েকদিন আগে ফেনিতে শিয়াল জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালত।

জনস্বাস্থ্য ও আইনগত দিক:- কুকুর ও শিয়ালের মাংস খাওয়া স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে, কারণ এসব প্রাণী বিভিন্ন রোগের বাহক হতে পারে।-বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, শিয়ালসহ বন্যপ্রাণী হত্যা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। প্রাণী কল্যাণ আইন অনুযায়ী, কুকুর জবাই ও মাংস বিক্রি করা নিষিদ্ধ।

বিশেষ করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় কি?।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন