বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর যুবদল
logo

খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর যুবদল

মারুফ সরকার, প্রতিবেদক:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরবেন একদিন পিছিয়ে ৬ মে।

মঙ্গলবার ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, দেশে ফেরার পথে কাতারে যাত্রা বিরতি করবেন খালেদা জিয়া। শনিবার (৩ মে) বিকেলে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর যুবদল। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এ তথ্য জানান। তিনি জানান, আমরা ম্যাডামকে বরণ করতে যুব দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা হোটেল রেডিশনের এখানে থাকবো। এছাড়া দীর্ঘ ১৭ বছর নির্বাসিত  জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডা: জোবায়দা রহমান । তাকে বরণ করতেও আমরা প্রস্তুত।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন