বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা কেশবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার
logo

কেশবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত কেশবপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: হুসাইন শওকত বলেন, “জনগণই রাষ্ট্রের মালিক, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নমূলক কার্যক্রমে কোনো প্রকার গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে হবে দ্রুততম সময়ে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রেক্সোনা খাতুন (ইউএনও)। তিনি বলেন, “কেশবপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগে এ উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, প্রাণিসম্পদ, ভূমি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের দপ্তরের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ সুবিধা ও সার-বীজ সরবরাহ সহজীকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার ও মাতৃ-শিশু মৃত্যুহার কমাতে কাজ চলছে।

সভায় বক্তারা সেবা প্রদানের ক্ষেত্রে জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা ও আধুনিক যন্ত্রপাতির অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অবশেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত বলেন, “প্রশাসনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারাই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারেন। সকলকে সমন্বিতভাবে কাজ করে কেশবপুরকে একটি উন্নত, মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন