কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন তারেক সরদার (২৮)। আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট ভোরে মজিদ গাজীর বাড়ির পাশের ঝোপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক ওই গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
স্থানীয়রা জানান: গতকাল বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়। সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন প্রথমে লাশ দেখতে পান এবং থানায় খবর দেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর ধারণা, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। অনেকে মনে করছেন, তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরে কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।