বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা কেক কেটে পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূতির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু
logo

কেক কেটে পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূতির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু

এস কে সরকার,পাবনা প্রতিনিধি: আজ পহেলা মে৷ কেক কেটে পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূতির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু৷ দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করতে রাখতে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

শুক্রবার (১ মে) প্রথমদিন সকাল এগারোটায় আনন্দঘন পরিবেশে কেক কাটা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।

প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাংবাদিক এইচকেএম আবু বকর সিদ্দিক, মোসতফা সতেজ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, কামাল আহমেদ সিদ্দিকী, কবি সাহিত্যিক মজিদ মাহমুদ, কমরেড জাকির হোসনে, প্রেসক্লাবের সহ সভাপতি ছিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান খান বিপ্লব, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল সহ অনেকে। এ সময় ক্লাবের অন্যান্য সদস্য, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্য হিসেবে যুক্ত হন।

কর্মসূচির দ্বিতীয় দিন ২ মে শনিবার সকাল ১০টায় পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ওই দিন বিকেল সাড়ে ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। একই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী দিন ৩ মে রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

খুঁজুন