বাংলাদেশে এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি দুই দিনের সফরে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরকালে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া যৌথ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
কাতারের শ্রমমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায়
কাতারের শ্রমমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায়
বাংলাদেশে এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি দুই দিনের সফরে। রোববার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরকালে তিনি প্রধানমন্ত্রীসহ
সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া যৌথ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত