বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযানে : জরিমানা আদায়
logo

কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযানে : জরিমানা আদায়

রঞ্জন কৃষ্ণ পন্ডিত টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা  পৌলি ব্রিজ সংলগ্ন ঘাট ও বিনোদলহুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রির  অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (১০ মে) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলা এই অভিযানে তিনটি বালুবাহী ট্রাক জব্দ ও একইসঙ্গে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালিহাতী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিহাতী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইসতিয়াকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম এই অভিযানে অংশ নেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সিফাত বিন সাদেক উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় বালু বিক্রির কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ  ও চারজনকে আটক  করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন