বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি, আশা করি তারা ভবিষ্যতে করবেন: সালাহউদ্দিন আহমদ
logo

জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি, আশা করি তারা ভবিষ্যতে করবেন: সালাহউদ্দিন আহমদ

সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা দুই একজন স্বাক্ষর করেননি, আশা করি তারা ভবিষ্যতে করবেন। এটা উন্মুক্ত রাখা আছে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা সবকিছু কেবল শুরু হলো।বাংলাদেশ ভ্রমণ

তিনি আরও বলেন, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারবো। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মিত হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।

নির্বাচনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কীভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন