জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আশা আকাঙ্খার নতুন বাংলাদেশ গড়তে সকলের ঐক্যর কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের অনিয়ম এক বছরে সমাধান করা সম্ভব নয়। সকল সমস্যার সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের সমালোচনা আমাদেরকে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এসময় তিনি ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের ছোট ছোট পরামর্শগুলো সমস্যা সমাধানে কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হুজাইফা, মোহাম্মদ প্রান্ত, মোহাম্মদ শাহরিয়ার, মোঃ নয়ন, ¯িœগ্ধা মুন্নি-সহ অন্যান্য জুলাই যোদ্ধারা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আশা আকাঙ্খার নতুন
বাংলাদেশ গড়তে সকলের ঐক্যর কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের অনিয়ম এক বছরে সমাধান করা সম্ভব নয়। সকল সমস্যার সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের সমালোচনা আমাদেরকে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এসময় তিনি ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের ছোট ছোট পরামর্শগুলো সমস্যা সমাধানে কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রেঞ্জ
ডিআইজি মোঃ রেজাউল হক, শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হুজাইফা, মোহাম্মদ প্রান্ত, মোহাম্মদ শাহরিয়ার, মোঃ নয়ন, ¯িœগ্ধা মুন্নি-সহ অন্যান্য জুলাই যোদ্ধারা স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত