বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় “জুলাই আর্ট ওয়ার্ক” এর উদ্বোধন: দেয়ালে ইতিহাস, স্মৃতি ও প্রতিরোধের ক্যানভাস
logo

“জুলাই আর্ট ওয়ার্ক” এর উদ্বোধন: দেয়ালে ইতিহাস, স্মৃতি ও প্রতিরোধের ক্যানভাস

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল পিলার জুড়ে আঁকা “জুলাই আর্ট ওয়ার্ক” শীর্ষক গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “এই গ্রাফিতিগুলো আমাদের স্মরণ করিয়ে দেবে আওয়ামী স্বৈরশাসনের দমন-পীড়নের দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের গৌরবময় ইতিহাস। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে চেতনা এই দেয়ালচিত্রে প্রতিফলিত হয়েছে।”

সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, “ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ভাবনা থেকেই এই দেয়ালচিত্র কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১৫ বছরের রাজনৈতিক দমন-পীড়ন এবং ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের চিত্র এসব গ্রাফিতিতে ফুটে উঠেছে। বহু রং ফিকে হয়ে গেলেও, জুলাইয়ের চেতনা আজও অমলিন।”

“দেয়ালের ভাষা: স্মৃতি, প্রতিরোধ ও জনতার ইতিহাস”—এই প্রতিপাদ্যকে ধারণ করে অঙ্কিত গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দমন-পীড়নের রাজনৈতিক পরিসর, গুম, হত্যা, ভোট জালিয়াতি, শিক্ষা ধ্বংস, নাগরিক অধিকার হরণের দৃশ্যপট। ২০২৪ সালের ৩৬ দিনের গণঅভ্যুত্থানের মিছিল, সংঘর্ষ, গ্রেপ্তার, আত্মত্যাগের মুহূর্তগুলো রঙ ও রেখার ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। শহীদ আবরার ও ফেলানির মুখাবয়ব যেন স্মরণ করিয়ে দিচ্ছে—স্মৃতি কেবল আবেগ নয়, এটি প্রতিরোধের রাজনৈতিক হাতিয়ার।

বিশ্লেষকদের মতে, এই গ্রাফিতি কার্যক্রম বাংলাদেশের জনগণের প্রতিরোধশিল্পকে যুক্ত করেছে এক নতুন মাত্রায়। দক্ষিণ আমেরিকার স্বৈরাচার বিরোধী চিত্রকলার ধারাবাহিকতা, ফিলিস্তিনের প্রতিবাদচিত্র, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন কিংবা মায়ানমারের জান্তা-বিরোধী দেয়ালচিত্রের মতোই বাংলাদেশের এই উদ্যোগকেও দেখা হচ্ছে একটি আধুনিক প্রতিরোধ-নির্মাণ হিসেবে।

উল্লেখ্য, ঢাকার মেট্রোরেল পিলারগুলো এতদিন ছিল উন্নয়নের প্রতীক; এখন তা হয়ে উঠেছে বিকল্প ইতিহাসের ক্যানভাস। ছাত্র-জনতা ও নাগরিক সমাজ নিজেদের শিল্পী, লেখক ও ইতিহাস নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই দেয়ালের মাধ্যমে। এটি কেবল একটি গ্রাফিতি প্রদর্শনী নয়, বরং একটি সামাজিক, রাজনৈতিক এবং নান্দনিক আন্দোলনের জীবন্ত দলিল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন