বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
জাতীয় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল
logo

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধি দল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে একটি প্রতিনিধি দল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। 

মঙ্গলবার (২৭ মে ২০২৫ ) হাসপাতালে যান  প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মোঃ ইবনে মিজান এবং শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাউল হক পিপিএম।

এ সময় তারা হাসপাতালের ৪০২ ও ৪০৩ নং কেবিনে চিকিৎসাধীন মোঃ মারুফ হোসেন, মোঃ আমির হামজা শিমুল, আবু তাহের এবং সাগর দে-এর চিকিৎসার খোঁজখবর নেন। জুলাই আন্দোলনে আহতদের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এই উদ্যোগের জন্য হাসপাতালের চিকিৎসকরা ডিএমপি কমিশনারের ভূয়সী প্রশংসা করেন। আহতদের হতাশা যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হলে আহতরা ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় হাসপাতালের পরিচালকসহ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনারের পক্ষে জনাব মোঃ ইবনে মিজান আহত জুলাই যোদ্ধাদের জন্য ফল ও ফুল উপহার হিসেবে প্রদান করেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের এই মানবিক ভূমিকায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন