বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
রাজধানী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ
logo

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুসসালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আল আমিন (৩২) ২।  আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আক্কাস মিয়া (৫২) ৩।  চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মাঝি (৩৮) ৪। আওয়ামী লীগের  সক্রিয় সদস্য মোঃ নেছার মিয়া (৪৮) ৫। আওয়ামী লীগের  সক্রিয় সদস্য মোঃ ইউসুফ আলী (৪৮) ৬। আওয়ামী লীগের  সক্রিয় সদস্য মোঃ ফারুক হোসেন (৪৭) ৭। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মকবুল মৃধা (৫৪) ৮। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ মানিক মিয়া (৩৮) ৯। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ শাহীন (৫০) ১০। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ নাঈম (২৫) ১১। আওয়ামী লীগের  সক্রিয় সদস্য মোঃ এমদাদুল হক (৩৭) ও ১২। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আব্দুল আলীম (২২)।

দারুসসালাম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা সটকে পড়ে। 

গ্রেফতারকৃত ১২ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন