বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন
সারাবাংলা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার
logo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ২৩ জুলাই দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে, সামন্তা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সামান্তা বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের একটি জমি থেকে পড়ে থাকা একটি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (৭.০৫ কেএফ) উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। 

অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বিজিবি থানায় হস্তান্তর করেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন