শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে
সারাবাংলা ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন
logo

ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন

মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ভীমরুলি বাজারে এই অফিস উদ্বোধন করা হয়। 

এ সময় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন। 
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি অচিন্ত এদবর।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।

স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কীর্ত্তিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন তালুকদার, ভীমরুলী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিঠুন মিস্ত্রী প্রমুখ। 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।

খুঁজুন