বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ ঝালকাঠির আওয়ামীলীগ নেতা ওয়ালিউর রহমান হিরু ডিবির হাতে আটক
logo

ঝালকাঠির আওয়ামীলীগ নেতা ওয়ালিউর রহমান হিরু ডিবির হাতে আটক

ঝালোকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগের সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান হিরু-কে বিকেলে ডিবি পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাটি বাজার এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত ওয়ালিউর রহমান হিরু জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের একজন সদস্য বলে জানা গেছে।

তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

খুঁজুন