বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাম গ্রেপ্তার
logo

ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাম গ্রেপ্তার

ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার হয়েছেন। ৭ জানুয়ারি বুধবার বিকেলে বিকনা তার  বসত বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই। আব্দুস সালাম ৫ আগষ্ট এর পর থেকে নিজ এলাকায় গোপনে বসবাস করতেন। দীর্ঘ দিন যাবত ঝালকাঠি কলেজে মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। 

কিন্তু ৫ আগষ্ট এর পর ব্যবসা প্রতিষ্ঠানে তিনি না বসে বেশীরভাগ সময়ই বাড়িতে কাটাতেন।  জিএস জাকিরের উপর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষিপ্ত থাকলেও সালামের উপর সে রকম কোন অভিযোগ ছিল না। 

ঝালকাঠি ডিবি পুলিশ জানায়, "আজ বিকালে ঝালকাঠির বিকনা নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতা আ: সালামকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে, তার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

খুঁজুন