বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি জাতীয় ঐকমত্য কমিশন আসলে ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টি করছে: সালাহউদ্দিন
logo

জাতীয় ঐকমত্য কমিশন আসলে ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টি করছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে সমালোচনা করে বলেছে, এই কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টি করার চেষ্টা করছে।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। তাদের ধন্যবাদ দিতেই হয়, কারণ অবশেষে তারা তাদের কাজ শেষ করতে পেরেছে। আবার ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা ঐক্য নয়, অনৈক্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,তাদের প্রস্তাবগুলো দেখলে বোঝা যায়, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, তার বাইরে অনেক আদেশ এতে যুক্ত করা হয়েছে।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশপত্র হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এ সুপারিশপত্র কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন