বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
logo

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে।

প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।

একই সঙ্গে, জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন