ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে। কারও প্রতি অবিচার করা হবে না।বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছর গুমের শিকার পরিবারগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় মজলুম৷ যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, তারা বিশ্বব্যাপী অপমানিত হয়৷ আমরা এমন বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেখানে সবার হাতে সম্মানের কাজ তুলে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে৷ কুষ্টিয়া চিনিকল খুলে দেবে ১১ দলীয় ঐক্যের সরকার। তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তাপঁচা রাজনীতিকে আর ফেরাবে না। ‘নারীদের জন্য বড় শহরে আলাদা বাস সার্ভিস চালু করা হবে৷ আমাদের এত তালা কেনার টাকা নেই যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবো৷ আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করবো৷ কেউ যেনো যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে’ যোগ করেন ডা. শফিকুর রহমান।
এ সময় জামায়া আমির উল্লেখ করেন, পদ্মা-গড়াই এখন আর নদী নয়, মরুভূমি। এই নদী বাঁচিয়ে রাখার টাকা মুখ দিয়ে ঢুকিয়ে পেটে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমরা দেশ রক্ষায় রাস্তায় নামলেও অনেকে দেশ নিঃশেষ করতে ব্যাস্ত হয়ে পড়ে৷ আমরা কারও বিরুদ্ধে অন্যায় মামলা না করলেও অনেকেই মনের মাধুর্য মিশিয়ে মামলা বাণিজ্য শুরু করে৷ যদি কেউ সংসার চালাতে চাঁদাবাজির আশ্রয় নেন, আমরা তাদের আমাদের আশ্রয়ে আসার আহ্বান জানাই।
জামায়াত ক্ষমতায় গেলে কারও প্রতি অবিচার হবে না: শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে কারও প্রতি অবিচার হবে না: শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে। কারও প্রতি অবিচার করা হবে না।বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছর গুমের শিকার পরিবারগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় মজলুম৷ যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, তারা বিশ্বব্যাপী অপমানিত হয়৷ আমরা এমন বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেখানে সবার হাতে সম্মানের
কাজ তুলে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে৷ কুষ্টিয়া চিনিকল খুলে দেবে ১১ দলীয় ঐক্যের সরকার। তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তাপঁচা রাজনীতিকে আর ফেরাবে না। ‘নারীদের জন্য বড় শহরে আলাদা বাস সার্ভিস চালু করা হবে৷ আমাদের এত তালা কেনার টাকা নেই যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবো৷ আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করবো৷ কেউ যেনো যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে’
যোগ করেন ডা. শফিকুর রহমান। এ সময় জামায়া আমির উল্লেখ করেন, পদ্মা-গড়াই এখন আর নদী নয়, মরুভূমি। এই নদী বাঁচিয়ে রাখার টাকা মুখ দিয়ে ঢুকিয়ে পেটে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমরা দেশ রক্ষায় রাস্তায় নামলেও অনেকে দেশ নিঃশেষ করতে ব্যাস্ত হয়ে পড়ে৷ আমরা কারও বিরুদ্ধে অন্যায় মামলা না করলেও অনেকেই মনের মাধুর্য মিশিয়ে মামলা বাণিজ্য শুরু করে৷ যদি কেউ সংসার চালাতে চাঁদাবাজির আশ্রয় নেন, আমরা তাদের আমাদের আশ্রয়ে আসার আহ্বান জানাই।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত